বরিশাল বোর্ডের ১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, দুটিতে শতভাগ পাশ

বোর্ডের ১৪৪টি কেন্দ্রে ৩৪৯টি কলেজের ৩৭ হাজার ৬৬ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ১২টি কলেজের কোন পরীক্ষার্থী পাস করেনি। আর মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অর্থাৎ শতভাগ পাস করেছেন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১২ কলেজের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, বোর্ডের ১৪৪টি কেন্দ্রে ৩৪৯টি কলেজের ৩৭ হাজার ৬৬ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ১২টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেনি। আর মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অর্থাৎ শতভাগ পাস করেছেন।

যে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি তারমধ্যে বরগুনার একটি, ভোলার চারটি, বরিশাল জেলায় তিনটি, ঝালকাঠির দুটি ও পটুয়াখালী জেলায় দুটি কলেজে রয়েছে।

এছাড়া ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাস করেছে ১৯৭টি কলেজে আর ৫০ শতাংশের নিচে পরীক্ষার্থী পাস করেছে ১৩৮টি কলেজে। এর মধ্যে ২০ শতাংশের নিচে ছয়টি, ১৫ শতাংশের নিচে ছয়টি ও দুটি কলেজে পাসের হার ১০ শতাংশের নিচে।

আরও