ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর হচ্ছে ডিএমপি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম চালাচ্ছে। এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে ফুটপাত ও রাস্তা দখল করে থাকা সব ধরনের দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশ দ্রুত অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম চালাচ্ছে। এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি জানিয়েছে, রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল ও কাবাব মেশিন এবং ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি ফুটপাতে রাখা হচ্ছে। এমনকি অনেক মোটরগাড়ির ওয়ার্কশপ রাস্তার এক লেন দখল করে মেরামতের কাজ করছে। এসব অবৈধ দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছে, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

এ পরিস্থিতিতে সব ব্যবসায়ীকে দ্রুত ফুটপাত ও রাস্তা থেকে তাঁদের মালামাল সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কারাদণ্ড, অর্থদণ্ড ও মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ উদ্যোগ বাস্তবায়নে ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

আরও