ছয় ডাকাত ধরা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রসুলপুর গ্রামের পীর হাফেজ মওলানা আব্দুল মতিন নেছারীর বাড়িতে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রসুলপুর গ্রামের পীর হাফেজ মওলানা আব্দুল মতিন নেছারীর বাড়িতে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহূত অস্ত্র, মাইক্রোবাস নগদ অর্থ। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের মানিক মোল্লা (২২), মোল্লা পাড়ার হাসান মন্ডল (২৪), গঙ্গাপ্রসাদপুর গ্রামের পিয়াল সর্দার (২২), বড় লক্ষ্মীপুর গ্রামের রঞ্জু মোল্লা (২২), গঙ্গা প্রসাদপুর গ্রামের রনি ফকির (২২) গঙ্গাপ্রসাদপুর মধ্যপাড়া গ্রামের আবুল হাসান বেপারী (৩০) জানা গেছে, ১০ জানুয়ারি সন্ধ্যায় -১০ জন ডাকাত বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামের পীর হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারীর বসতবাড়িতে অস্ত্রসহ প্রবেশ করে। বাড়ির ভেতরে থাকা লোকজনকে প্রাণনাশের ভয় দেখিয়ে লাখ টাকা একটি ২২ হাজার টাকা মূল্যের সেলফোন লুট করে নিয়ে যায়।

আরও