বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসলামিক ক্যালিগ্রাফি শিল্পকর্ম উপহার দিয়েছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার। আজ রোববার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান আমানুল হকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি ইসলামিক ক্যালিগ্রাফি শিল্পকর্ম উপহার দেন তিনি।
ক্যালিগ্রাফিটি তৈরি করেছেন মদীনা মুনাওয়ারায় অবস্থিত মহানবীর (সা.) মসজিদের পাকিস্তানি নাক্কাশ আসগর আলী। প্রটোকল প্রধান হক পাকিস্তান হাইকমিশনের এ উপহারের প্রশংসা করেন এবং শিল্পকর্মটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রদর্শিত হবে বলে মন্তব্য করেন।