পোশাক সংক্রান্ত বিষয়ে হয়রানি, ভুক্তভোগী ছাত্রীর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব ঢাবি প্রশাসনের

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

পোশাক সংক্রান্ত বিষয়ে অপ্রীতিকর ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। রোববার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ৫ মার্চ ছাত্রীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পান। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ানকে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে ওই রাতেই লাইব্রেরিয়ান প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন। একই সঙ্গে অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।

ঘটনার দিনই টিম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযুক্ত কর্মচারীকে অফিসে ডেকে আনেন। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কর্মচারীর সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় ও মামলা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।

আরও