ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বিকাল ৪টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও জেলা সনাতনী জাগরণ জোটের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।