ঢাকার ৩ জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

আজ দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড়, সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় ও দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। তাঁতীবাজার মোড় অবরোধ করায় পুরান ঢাকার সড়কগুলোয় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সড়কগুলোতে গাড়ির চাকা ঘুরছে না বললেই চলে।

এক দফা দাবিতে আজ রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে নগরজুড়েই সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা।

গতকাল মঙ্গলবারই এক দফা দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের ঘোষণা দিয়েছিল ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

এক দফা দাবিটি হলো—১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত তারিখের মধ্যে দাবি বাস্তবায়নের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে।

আজ দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড়, সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় ও দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। তাঁতীবাজার মোড় অবরোধ করায় পুরান ঢাকার সড়কগুলোয় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সড়কগুলোতে গাড়ির চাকা ঘুরছে না বললেই চলে।

সায়েন্সল্যাব থেকে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমন্ডি সড়ক দিয়ে চলাচলরত সব ধরনের যানবাহন আটকে আছে। এতে আশপাশের অন্যান্য সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাখালীতেও একই দাবিতে সড়ক অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীর। তবে তারা ১৫ মিনিট পর সড়ক ছেড়ে দেন।

ডিএমপি ট্রাফিকের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, ‘চারদিকে সড়ক অবরোধ। ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। এর মধ্যে আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি জায়গায় ভর্তি পরীক্ষা আছে। আমরা যাত্রীদের কষ্ট লাঘবে যথাযথ চেষ্টা করছি।‘

আরও