যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। বুধবার (২৬ মার্চ) যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য জানান।
সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩ টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।
সেতুর পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। আর পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৫ হাজার ৩৫৪ টি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।
এর আগে রোববার রাত ১২ টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ হাজার ৯৭ টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যান চলাচল বেড়েছে ৫ হাজার ১৩৬ টি। টোল আদায় হয়েছে ৩০ লাখ ২৫ হাজার টাকার।
আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে যানবাহন চলাচলের সংখ্যা ততই বাড়ছে। যানবাহন আরো বাড়লে তা নিয়ন্ত্রণের জন্য সেতুর দুই প্রান্তের ১৮টি বুথ চালু রাখা হবে।
- বাসস