কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

রমেশ সেনকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে রমেশ চন্দ্র সেনকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন। এরপর থেকে দীর্ঘদিন তিনি দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রমেশ চন্দ্র সেন। ছিলেন আওয়ামী লীগ সরকারের খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।

আরও