ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি

এ তালিকায় এখন ষোলতম অবস্থানে রাজধানী শহর ঢাকা। আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ৮৮। সে হিসাবে বাতাসের মান ‘সহনীয়’।

দূষিত শহরের তালিকায় পাকিস্তানের লাহোরকে টপকে আজ শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ৪৫৬ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত বাতাসের শহর আজ নয়াদিল্লি। ৩৩৪ স্কোর নিয়ে এর পরের অবস্থানে লাহোর। দুটি শহরই অবস্থান করছে ‘দুর্যোগপূর্ণ’ বায়ুর ক্যাটাগরিতে।

অন্যদিকে, এ তালিকায় এখন ষোলতম অবস্থানে রাজধানী শহর ঢাকা। আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ৮৮। সে হিসাবে বাতাসের মান ‘সহনীয়’।

২৩১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার তৃতীয় অবস্থানে পাকিস্তানের আরেক শহর করাচি। পরের দুটি অবস্থানে যথাক্রমে চীনের রাজধানী বেইজিং ও বাহরাইনের শহর মানামা।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও