বগুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

রোববার (৯ মার্চ) দুপুর দুইটার সময় জেলা শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ডে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুর দুইটার সময় জেলা শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন— শহরের কাটনারপাড়া এলাকার মো. সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে মহাসড়ক হয়ে চারমাথা থেকে তিনমাথা যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে একটি কালো মাইক্রোর সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই ছিটকে পড়েন এবং পেছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও