আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারি জরিপ কার্যক্রম চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গবাদিপশু ও কৃষকের ফসলসহ সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে সরকার দাঁড়াবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশে সবসময় থাকব। দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি, বেসরকারি ও দলীয় উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

শুক্রবার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় মাতামুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং বন্যাদুর্গত মানুষের মাঝে বিজিবি কর্তৃক আয়োজিত ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারি জরিপ কার্যক্রম চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গবাদিপশু ও কৃষকের ফসলসহ সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে সরকার দাঁড়াবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বন্যাকবলিত এলাকায় যেখানে রান্না করা খাবারের প্রয়োজন হয়েছে, সেখানে তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। পাশাপাশি শুকনো খাবার, খাদ্যসামগ্রী, সুপেয় পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা সরকারি, বেসরকারি এবং দলীয় উদ্যোগে বিতরণ করা হচ্ছে। চকরিয়া-পেকুয়ায় সব ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান ও মাতামুহুরীতে পরিকল্পিত ড্রেজিংসহ সব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আ. মান্নান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

আরও