প্রধানমন্ত্রীর জাপান সফর

আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, তিন-চারটি স্বাক্ষরের আশা করছি: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্র সচিব বলেন, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা সহযোগিতা স্মারকের খসড়া নিয়ে আলোচনা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুদেশের মধ্যে আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন-চারটি স্বাক্ষরিত হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

আজ ঢাকায় প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা সহযোগিতা স্মারকের খসড়া নিয়ে আলোচনা চলছে। আগামী ২৬-২৯ অক্টোবর জাপান সফরকালে এসব স্মারকের কয়েকটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) কার্যকর বাস্তবায়ন এবং নতুন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও