কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বাস চলাচল বন্ধ

বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মবিরতির ঘোষণা দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। এর প্রভাবে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির অধীন পরিচালিত বাসগুলো আজ রাস্তায় নামেনি। ফলে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ গুরুত্বপূর্ণ আন্তঃজেলা রুটেও কোনো বাস ছেড়ে যায়নি।

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। আজ শুক্রবার ভোর ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না হলে এ অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়াবে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মবিরতির ঘোষণা দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। এর প্রভাবে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির অধীন পরিচালিত বাসগুলো আজ রাস্তায় নামেনি। ফলে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ গুরুত্বপূর্ণ আন্তঃজেলা রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে হঠাৎ এ কর্মবিরতির কারণে আজ সকাল থেকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। অনেকে বিকল্প পরিবহন খুঁজতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ গন্তব্যে পৌঁছাতেই পারেননি।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মালিক গ্রুপের বাসের সঙ্গে শ্রমিক ইউনিয়নের বাস অন্তর্ভুক্ত থাকলেও শ্রমিকরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ নিয়ে মালিক পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও সমাধান হয়নি। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দেয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় এ কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছেন। ফলে জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি।

অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শ্রমিক সংগঠন দুটি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে---মালিকদের মতো শ্রমিকদেরও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে চালানোর অনুমতি দেয়া। এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।

আরও