আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, যুবক আটক

আড়াাইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ভাইরাল যুবককে আমরা আটক করেছি। তবে অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। আমরা তদন্ত করে দেখছি অস্ত্রটি কোথাইয় থেকে এসেছে, আর তার কাছে কীভাবে গেল।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের ভিডিও ভাইরাল হওয়া পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে পুলিশ।

ওই যুবকের নাম সাবিদ হোসেন (২০), বাবার নাম মনিরুল ইসলাম দর্পন। তার বাড়ি উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে।

পুলিশ জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতর সাবিদ হাতে বিদেশী আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন নিয়ে নাড়াচাড়া করছে। ভিডিওটি গত দুই-তিনদিন ধরে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ভাইরাল হয়। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হলে পুলিশ তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে সাবিদ হোসেন জানিয়েছেন, সম্প্রতি তাদের বাসায় দুজন মেহমান আসেন। তাদের একজনের আগ্নেয়াস্ত্র ছিল সেটি। অস্ত্রটি তিনি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় আরেকজন ভিডিও করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।

তবে ভিডিওতে দেখা যাওয়া অস্ত্রটি উদ্ধার করতে পারেনি পুলিশ। সেটির অবস্থান ও উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।

আড়াাইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ভাইরাল যুবককে আমরা আটক করেছি। তবে অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। আমরা তদন্ত করে দেখছি অস্ত্রটি কোথাইয় থেকে এসেছে, আর তার কাছে কীভাবে গেল।

আরও