রাজধানীর বনশ্রীতে বাসের চাপায় আজ (৩ ডিসেম্বর) সকালে এক পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। সকাল ৮ টা ১০ মিনিটের দিকে বনশ্রী আইডিয়াল স্কুল সংলগ্ন বন্দর নার্সারি গ্যাপের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অছিম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৮৩৪০) বনশ্রী আইডিয়াল হতে স্টাফ কোয়ার্টার যেতে আইডিয়াল স্কুল সংলগ্ন বন্দর নার্সারি গ্যাপের সামনে আউটগোয়িং এ রাস্তা দিয়ে পারাপার হওয়া এক পথচারীকে চাপা দিলে উক্ত পথচারী ঘটনাস্থলেই নিহত হন। গাড়িটি আটক করা হয়েছে, এবং গাড়িচালক পলাতক।
নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। রামপুরা থানার গাড়ি ঘটনাস্থলে উপস্থিত আছে।