হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে: রিজওয়ানা হাসান

তিনি আরো বলেন, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। এ চার্জশিট দেয়ার পর অন্তর্বর্তী সরকার থাকাকালীন যেন দ্রুত বিচারটা করে দেয়া যায়, সেটার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। আমরা থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে উপদেষ্টা এ কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকার শহীদ হাদির হত্যাকারী এবং এর পেছনে যারা ছিলেন সবাইকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করছে। আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানাচ্ছি না কেন, তবে মনে রাখতে হবে আমরা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটি করছি। ফলে যেই তথ্যগুলো আমরা জানাবো, সেগুলো যেন শত্রুকে শক্তিশালী না করে।

তিনি আরো বলেন, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। এ চার্জশিট দেয়ার পর অন্তর্বর্তী সরকার থাকাকালীন যেন দ্রুত বিচারটা করে দেয়া যায়, সেটার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। আমরা থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, চার্জশিটটা আমরা নির্ভুল ও নিখুঁতভাবে দিতে পারলে ৭ জানুয়ারির পর দ্রুত সময়ের মধ্যে এই নৃশংস হত্যার বিচার আমরা অবশ্যই করে যাব।

রিজওয়ানা হাসান আরো বলেন, তদন্তের স্বার্থে কিছু তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আগামীকাল সকাল সোয়া ১১টায় ডিবি পুলিশ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে আরো বিস্তারিত জানানো হবে।

আরও