কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় ছোট আকারের গরুর লবণযুক্ত চামড়া ১৩৫০ টাকা আর ঢাকার বাইরে একই আকারের চামড়ার দাম ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ দর নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি বছর বর্গফুট হিসেবে কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করা হয়ে থাকে। এ বছর গরুর আকৃতি উল্লেখ করে চামড়ার দর নির্ধারণ করা হল। তবে ছোট আকারের গরু বলতে কত ওজন বা কত টাকা দামের গরু তা পরিষ্কার করে বলা হয়নি।