মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

নিহত সাবেদ নারায়ণগঞ্জের বাসিন্দা মতিন মিয়ার ছেলে। অন্যদিকে গুরুতর আহত সামিরের বাড়িও নারায়ণগঞ্জের একই এলাকায়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিলে সাবেদ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলে থাকা সামির (২৪) নামের অন্য এক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেদ নারায়ণগঞ্জের বাসিন্দা মতিন মিয়ার ছেলে। অন্যদিকে গুরুতর আহত সামিরের বাড়িও নারায়ণগঞ্জের একই এলাকায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও