খালিয়াজুরীতে নদী ভাঙনে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার

নেত্রকোনার হাওড় উপজেলা খালিয়াজুরীতে ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ অর্ধশতাধিক ঘরবাড়ি। উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট এলাকায় খরস্রোতা ধনু নদীর ভাঙনে এরই মধ্যে চরপাড়া গ্রামের ৫৫টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে আরো শতাধিক পরিবার।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম গত মঙ্গলবার বিকালে নদীতে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করেন। এ সময় তিনি নিঃস্ব পরিবারের তালিকা তৈরি করে সহযোগিতার আশ্বাস দেন।
 
ওই গ্রামের বাসিন্দা কামরুজ্জামান, আবদুল হেকিম, ফারুক, রুকন উদ্দিন ও দুলাল মিয়া নদী ভাঙনের কথা জানিয়ে তাদের শঙ্কার কথা বলেন। কামরুজ্জামান বলেন, নদী ভাঙনে আমাদের গ্রামের ৫৫টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে। একই সঙ্গে নদীগর্ভে চলে গেছে গাছপালা। অতিবৃষ্টিতে বর্তমানে হাওড়ের চারদিকে পানি। কোথাও শুকনো বা উঁচু স্থান নেই। স্ত্রী-সন্তান নিয়ে কোথায় উঠবো? কোথায় থাকবো জানি না। মাথা গোঁজার ঠাঁই না পেলে হাওড়ের পানিতে ভাসতে হবে।

অন্যদিকে, ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের আজকের মধ্যে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক মঈন-উল ইসলাম।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, আজ সহকারী কমিশনারসহ (ভূমি), সার্ভেয়ার এবং তহশিলদারের উপস্থিতিতে খাসজমি চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ভূমির ব্যবস্থা করা হবে। একইসঙ্গে উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নিরাপদ স্থানে গুচ্ছগ্রামের প্রস্তাব পাঠানো হবে।

আরও