সিদ্ধিরগঞ্জে মিনিবাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় নাফ পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টা-৩৭ মিনিটে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কে আগুনের এ ঘটনাটি ঘটে।

সন্ধ্যা সোয়া ৭টায় এ বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

তিনি বলেন, ‘ঘটনারস্থলে শত শত লোকজনের আনাগোনা। কিভাবে মিনিবাসটিতে আগুন লেগেছে অথবা কে বা কারা আগুন দিয়েছে তা আমরা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জেনে পরে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে আমাদের আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কে বা কারা আগুন দিয়েছে বা কিভাবে আগুন লেগেছে এখনি তা বলা যাচ্ছে না।

আরও