ভেনিজুয়েলা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ আজ উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপের ওপরও গুরুত্বারোপ করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ ও সংকট সমাধানে কূটনৈতিক সংলাপই প্রধান ও কার্যকর পথ হওয়া উচিত। বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ আলোচনা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও