রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের সাত বছর পূর্তি হয়েছে আজ। সোমবার দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটি। এ উপলক্ষে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর সাত বছর পূর্ণ হলো গণসংহতি আন্দোলনের। এ উপলক্ষে আজ সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছেন দলটির সদস্যরা। 

জোনায়েদ সাকীর নেতৃত্বাধীন দলটির পথচলা শুরু হয় মূলত ২০০২ সালের ২৯ আগস্ট। এর প্রায় ১৪ বছর পর ২০১৬ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। সে বছরের ২৭, ২৮ ও ২৯ নভেম্বর গণসংহতি আন্দোলনের তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি। সম্মেলনে জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী ও অ্যাডভোকেট আব্দুস সালামকে নির্বাহী সমন্বয়কারী হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়।

আজ সকালে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


আরও