ছাঁটাই ও বেতন বকেয়া: লকডাউন ভেঙে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের অনেক গার্মেন্ট কারখানায় এখনো শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। আবার অনেক কারখানায় শ্রমিকদের বেতন দিয়ে ছাঁটাই করে দেয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে নগরীতে লকডাউন ভেঙে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ফতুল্লা কায়েমপুর এলাকায় অবস্থিত ফকির নিট গার্মেন্টস কারখানায় শিক্ষানবিশ তিন শতাধিক শ্রমিককে বেতন দেয়ার পর চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নগরীর চাষাড়া এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন তরা।

নারায়ণগঞ্জের অনেক গার্মেন্ট কারখানায় এখনো শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। আবার অনেক কারখানায় শ্রমিকদের বেতন দিয়ে ছাঁটাই করে দেয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে নগরীতে লকডাউন ভেঙে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ফতুল্লা কায়েমপুর এলাকায় অবস্থিত ফকির নিট গার্মেন্টস কারখানায় শিক্ষানবিশ তিন শতাধিক শ্রমিককে বেতন দেয়ার পর চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নগরীর চাষাড়া এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এদিকে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টস কারখানায় তিন মাসের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ করেছেন কর্মীরা। তারা বলছেন, বেতন না পাওয়ায় অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। 

এছাড়া সিদ্ধিরগঞ্জের মুনলাক্স অ্যাপারেলস ও আর এ জেড গার্মেন্টস কারখানায় শ্রমিকরাও বেতনের দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করেছেন।

পোশাক কারখানা কর্তৃপক্ষগুলো বলছে, ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় আজ তারা শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছেন না। ১৫ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়ায় বিক্ষোভরত শ্রমিকরা বাসায় ফিরে গেছেন।

এ ব্যাপারে বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমানের জানতে চাইলে তিনি বলেন, বিকেএমইএ সদস্যভুক্ত প্রায় ৮৫ শতাংশ গার্মেন্ট কারখানার শ্রমিকদের বেতন দেয়া সম্পন্ন হয়েছে। বাকি ১৫ ভাগ গার্মেন্ট মালিককে আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন পেয়ে যাবেন। তিনি শ্রমিকদের রাস্তায় নেমে বিক্ষোভ না করে বাসায় অবস্থান করারও অনুরোধ জানান।

আরও