চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করায় উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত।

আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার এরই মধ্যে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। তাছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে রমজান মাস শুরু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব অফিস (জরুরি সার্ভিস ব্যতীত) আগামী ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে গত ১৬ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫২৪তম জরুরি সিন্ডিকেট সভায় ১৮ মার্চ থেকে তিন সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।

সাধারণত রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে।

আরও