চাঁদপুরে তালগাছ থেকে পড়ে একজনের মৃত্যু

রোববার (১১ মে) সকালে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজীবাড়িতে এ ঘটনা ঘটে।

চাঁদপুরে তালগাছ থেকে পড়ে কালু গাজী (৫৯) নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) সকালে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজীবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার ২ নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের ছেলে কালু গাজী। তার ছেলে নয়ন গাজী জানান, পাশের বাড়িতে তাল পাড়তে বাবা তালগাছে ওঠেন। এ সময় তিনি পড়ে গিয়ে পা ভেঙে যায়। পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সদর থানার ওসি বাহার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, মৃত কালু গাজীর সুরতহাল রিপোর্ট করা হয়েছে।

আরও