সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই একটি লং ভেহিকেলের চাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো তিনজন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং ভেহিকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচ পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো তিনজন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২)। তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করি। মরদেহ দুটি হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা রয়েছে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।