রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে বাংলা একাডেমি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন একাডেমির পরিচালক সমীর কুমার সরকার।