পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৩-০তে পিছিয়ে থাকা ইংলিশরা পঞ্চম ও শেষ টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েছে। আজ তৃতীয় দিন অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে অলআউট করে দেয়া ইংলিশরা পেয়েছে ২৭১ রানের টার্গেট। এ প্রতিবেদন লেখার সময় অতিথি দলের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৩ রান। তখনো জয় থেকে ১৮৮ রান দূরে ছিল জো রুটের দল।
৩
উইকেটে ৩৭ রান নিয়ে আজ তৃতীয় দিন ব্যাটিংয়ে নামা অজিরা ১৫৫ রানে গুটিয়ে যায়।
অ্যালেক্স ক্যারি ৪৯, স্টিভেন স্মিথ ২৭ ও ক্যামেরন গ্রিন ২৩ রান করেন। পেস বোলার
মার্ক উড একাই নেন ৬ উইকেট। এছাড়া স্টুয়ার্ট ব্রড তিনটি ও ক্রিস ওকস একটি উইকেট
নেন।
রান
তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলেন ররি বার্নস ও জ্যাক ক্রলি। বার্নস ২৬
রান করে গ্রিনের শিকার হন। গ্রিনের দ্বিতীয় আঘাতে দলীয় ৮২ রানে ডেভিড মালানকেও
হারায় ইংল্যান্ড। ক্রলি ৩৬ ও জো রুট শূন্য রানে ব্যাট করছিলেন। ক্রিকইনফো