মানিকগঞ্জে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতে গিয়ে যমুনা নদীতে শটগান হারিয়ে ফেলেছেন পুলিশের এক সদস্য। গতকাল দুপুরে উপজেলার কাশি দয়ারামপুর এলাকায় যমুনায় অবৈধ ড্রেজার জব্দ করতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে শটগানটি উদ্ধারে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল অভিযান চালায়। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।