নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘সুন্দরপুর-৪’ নামের একটি গ্যাস কূপের খননকাজ।

কূপটি থেকে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এ খনন কার্যক্রম পরিচালনা করছে। গতকাল সকাল থেকে পুরোদমে খননকাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান। তিনি বলেন, ‘‌মঙ্গলবার দুপুরে বাপেক্স কূপটির খননকাজের সূচনা করে।’ বাপেক্স জানায়, প্রাথমিকভাবে কূপটি ১ হাজার ৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টানা ৪৫ দিন খনন এবং ১৫ দিন ডিএসটি টেস্ট শেষে মজুদ গ্যাসের পরিমাণ জানা যাবে। জাকির হোসেন খান বলেন, ‘‌কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

আরও