জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে সেনাবাহিনী। আজ রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তন্মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন সিএমএইচ, ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও