সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শুক্রবার জুম্মার নামাজের পর নিজ বাড়িতে পানির লাইনের মটর মেরামত করছিলেন মনিরুল। এ সময় হঠাৎ অসাবধানতাবশত মটরের বিদ্যুৎ সংযোগ দেয়ায় তিনি গুরুতর আহত হন। দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরায় ইলেক্ট্রিক মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম গাজী (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার বকচরা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বকচরা গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে।

মনিরুলের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর নিজ বাড়িতে পানির লাইনের মটর মেরামত করছিলেন মনিরুল। এ সময় হঠাৎ অসাবধানতাবশত মটরের বিদ্যুৎ সংযোগ দেয়ায় তিনি গুরুতর আহত হন। দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎস্যক ডা. আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক।

আরও