বগুড়ায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল পাঁচটায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানিউল আনাম জানান, সম্ভবত নিহত ব্যক্তিটি দিনমজুর। হামছায়াপুর গ্রামে দিনমজুরী শেষে ঘটনার সময় মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও