ফেনীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রিপনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনের মামলাসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফেনীর সোনাগাজী থানার পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের অস্ত্র ও ওয়াকিটকি ছিনতাই করে হামলাকারীরা।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপনকে (৩৮) গ্রেফতার করে পুলিশের একটি দল। পরে থানায় নেয়ার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের অস্ত্র-ওয়ারলেস লুট করে আসামিকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এতে এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ ৬ পুলিশ সদস্য আহত হন।

পরে মডেল থানার আরো পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম রিপনকে আবারো গ্রেফতার করে। অপরাধীর দেয়া তথ্য থেকেই পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

আরও