পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে আরেক পরিদর্শকের মামলা

যশোর কোতোয়ালি থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ দুজনের বিরুদ্ধে যশোর আদালতে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন।

যশোর কোতোয়ালি থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ দুজনের বিরুদ্ধে যশোর আদালতে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন। আসামিরা হলেন ঝিনাইদহ সদরের বেড়বাড়ী গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে খুলনা ডিআইজি অফিসে কর্মরত পরিদর্শক মোয়াজ্জেম হোসেন ও যশোর অভয়নগরের দিবাগদি গ্রামের সমীর কুমার মিত্রের ছেলে সুমন কুমার মিত্র।

মামলার অভিযোগে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন সংসারের অভাব-অনটনের কথা বলে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় পাঁচ শতক জমি বিক্রির প্রস্তাব দেন বাদীকে। মোয়াজ্জেম হোসেনের কথামতো ২০১৯ সালের ৮ ডিসেম্বর উত্তম কুমার বিশ্বাস অন্য আসামির অ্যাকাউন্টে ৩ লাখ টাকা জমা দিয়ে দেন। পরে মোয়াজ্জেম হোসেন টাকা পেয়েছেন বলে তাকে মোবাইল করে জানিয়ে দেন। এরপর বাকি টাকা নিয়ে জমি লিখে দিতে বললে তিনি না দিয়ে ঘোরাতে থাকেন। অবশেষে টাকা আদায়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরও