রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান হলেন দীপন তালুকদার

এতে আরো বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করিবেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে (দীপু) চেয়ারম্যান করে ১৫ সদস্যের পর্ষদ ঘোষণা দেয় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হলেন- শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বিরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মানুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪ (২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদেত অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করিলেন।

এতে আরো বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করিবেন।

একই সঙ্গে প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৭ নভেম্বর গঠিত পরিষদ বাতিল করা হয়। মূলত ২০২৪ সালের ৭ নভেম্বর সাবেক কৃষি কর্মকর্তা ও জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদারের সহোদর কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করেছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের মধ্য দিয়ে কাজল তালুকদারের পরই চেয়ারম্যান হলেন তারই আপন ভাই দীপন তালুকদার। এবারের পর্ষদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রা চাকমাসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা স্থান পেয়েছেন। স্থান পেয়েছেন সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদ্যঘোষিত অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু) বলেন, 'নতুন বাংলাদেশ ও নতুন সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা দৃঢ়ভাবে কাজ করার প্রচেষ্টা করব। সমাজের উন্নয়নে কোনো ধরণের বৈষম্য থাকবে না। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষাসহ পাহাড়ের প্রভৃতি উন্নয়নে আরও গুরুত্বারোপ করব।'

আরও