সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল
প্রকাশ করা হবে আগামীকাল। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃত্তির ফল
প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ২০২০ ও ২০২১
সালে কভিড পরস্থিতিরি কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় বৃত্তি দেয়া সম্ভব
হয়নি। গত বছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে গত ৩০
ডিসেম্বর একযোগে সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে
মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এবারের বৃত্তি
পরীক্ষায় ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।