টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমের মা জোবেদা বেগম গত মঙ্গলবার রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০৫ বছর। করোনায় আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টায় তিনি মারা যান। উল্লেখ্য, তিনি রত্নগর্ভা মা পদকসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র আলহাজ মাও. আব্দুর রহমান পীর সাহেব, কন্যা অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।