ডিসেম্বরে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে। নভেম্বরে এ হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
সোমবার (৫ জানুয়ারি) বিবিএস প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র ওঠে এসেছে। বিবিএসের হিসাবে, জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বরে মূল্যস্ফীতির হার বেড়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ, যা নভেম্বরে ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, আগের মাসে যা ছিল ৯ দশমিক ৮ শতাংশ।