আমিরাত প্রবাসীদের পোস্টাল ভোটে উৎসাহিত করতে প্রচারণা সভা

সভায় প্রবাসী সাংবাদিক ও উপস্থিত অতিথিদের প্রশ্নের উত্তর দেয়া হয় এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত নানা তথ্য নিয়ে সবার মাঝে ধারণা দেয়া হয় । পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ব্যালটের গুরুত্ব, আবেদন পদ্ধতি এবং প্রবাসী ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকের নিজ নিজ জায়গায় থেকে অন্যদের অবহিত, উৎসাহিত করা ও প্রচারণা চালানোর মাধ্যমে প্রবাসে থেকে ভোটদানের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে।

গত সোমবার সন্ধ্যায় দুবাই কনস্যুলেট আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

সভায় প্রবাসী সাংবাদিক ও উপস্থিত অতিথিদের প্রশ্নের উত্তর দেয়া হয় এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত নানা তথ্য নিয়ে সবার মাঝে ধারণা দেয়া হয় । পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ব্যালটের গুরুত্ব, আবেদন পদ্ধতি এবং প্রবাসী ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

আরব আমিরাত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, অন্তবর্তী সরকারের লক্ষ্য-উদ্দেশ্য হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। আর সে নির্বাচনে প্রবাসীরা যাতে বিদেশে বসে ভোট দিতে পারেন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টা তার কথা রেখেছেন এবং অল্প সময়ের মধ্যেই গুছিয়ে আনছেন। নির্বাচন কমিশনও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এ অনুষ্ঠান।

এছাড়া সভায় উপস্থিত কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমান, সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, প্রবাস ক্লাবের সভাপতি দৈনিক ঢাকা জার্নালের ইউএই প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদ, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি নওশের আলম, গাজী টিভির প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, বণিক বার্তা প্রতিনিধি গোলাম সরওয়ার, চ্যানেল এস প্রতিনিধি মামুনুর রশিদ এবং ভালো নিউজের প্রতিনিধি মনিরুল ইসলামসহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের নেতারা।

আরও