ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় চাঁদপুরে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ

চাঁদপুরে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসন বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, প্রতিটি উপজেলায় রেসকিউ টিম গঠন এবং পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের প্রস্তুত রাখা। এছাড়া ২ দশমিক ৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও সবাইকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। নৌযানগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

আরও