নবাবগঞ্জে বিএডিসির উদ্যোগে কৃষক প্রশিক্ষণ

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে গতকাল ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে গতকাল ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কৃষকদের পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচযন্ত্র পরিচালনা বিষয়ে এ কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) স্বপন কুমার হালদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান। এতে প্রশিক্ষণ দেন প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, প্রকৌশলী তমাল দাশ, রাকিব আল কাদির, মৃত্যুঞ্জয় সরকার, মো. জাকারিয়া প্রমুখ।

আরও