নিখোঁজের ১২ ঘণ্টা পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিহত অমিত উপজেলার সোনাজুর গ্রামের প্রণয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা থেকে অমিত নিখোঁজ ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নেত্রকোনার আটপাড়ায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর মগড়া নদী থেকে অমিত নামে নয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করেন।

নিহত অমিত উপজেলার সোনাজুর গ্রামের প্রণয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা থেকে অমিত নিখোঁজ ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যায় অমিত একটি নৌকায় উঠেছিল। এ সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে আজ সকালে মগড়া নদীতে অমিতের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তখন তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও