ঢাকার জনসংখ্যা ও নাগরিক সুবিধা সামঞ্জস্যপূর্ণ হতে হবে : তাজুল ইসলাম

ঢাকার জনসংখ্যা ও নাগরিক সুবিধা সামঞ্জস্যপূর্ণ হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। অন্যথায় শহরে নাগরিকদের দুর্ভোগ কমবে না বলে মনে করেন মন্ত্রী। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০২১-২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তাজুল ইসলাম।

সুষ্ঠু পরিকল্পনার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস কিংবা পানি যে কোনো ইউটিলিটি সেবা দেয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। সেই তুলনায় জনসংখ্যা অতিরিক্ত হলে সরবরাহ ব্যবস্থার ওপর চাপ পড়ে এবং সেবা দেওয়া বিঘ্নিত হবে। এ সময় ওয়াসার পানির দাম জোন ভিত্তিক নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করে তাজুল ইসলাম বলেন, ‘ঢাকার অভিজাত এলাকার পানির মূল্য আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য একই হওয়া বৈষম্যমূলক। ২০০৯ সালে ওয়াসার রাজস্ব আহরণ ৪০০ কোটি থেকে বর্তমানে তা দুই হাজার কোটি টাকা উন্নত হওয়ার কারণে এখন সব মানুষ পানি পায়।’

বাংলাদেশকে ৩৫তম অর্থনীতির দেশ উল্লেখ করে স্থানীয় সরকার,মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে চলেছে বাংলাদেশ। বর্তমানে পঞ্চ বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার। উন্নত অনেক দেশের তুলনায় আমাদের দেশের সম্পদের বৈষম্য কম। এখন বাংলাদেশের গ্রামের অর্থনীতিও অনেক শক্তিশালী।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এতে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।

আরও