মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত

স্বামীসহ ফতেহপুর হতে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি রামদাসপুরে যাচ্ছিলেন অমি। রামদাসপুরের কাছাকাছি স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ফারহানা ওয়াহেদ অমি।

বুধবার সকাল নয়টার দিকে সদর উপজেলার ফতেহপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত অমি ইংরেজি বিভাগে চতুর্থ বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হোটেলবাজার এলাকায়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে স্বামীসহ ফতেহপুর হতে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি রামদাসপুরে যাচ্ছিলেন অমি। রামদাসপুরের কাছাকাছি স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহ মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পরপরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে পুলিশ।

অমির মৃত্যুতে শোক প্রকাশ করে জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের পরিবারের একজন সদস্যকে আমরা হারালাম। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি।

আরও