তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে নরসিংদীর প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে সরদার মন্ত্রী বলেন, আজকের এ খুশির দিনে একটি বেদনার খবর হল, গত কালকের আদ্‌-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একজন মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এরইমধ্যে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে।

আরও