ঢাকা, রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০১২, ৭ ফাল্গুন ১৪১৮ Help

আজকের পত্রিকা >> আপনি দেখছেন ২০১২-০২-১৯ এর পত্রিকা
 

সফটএক্সপো ২০১২ শুরু ২২ ফেব্রুয়ারি

 

নিজস্ব প্রতিবেদক

 

সফটএক্সপো ২০১২ শুরু ২২ ফেব্রুয়ারি ‘এমপাওয়ারিং নেক্সট জেনারেশন’ মূলমন্ত্রকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সফটএক্সপো-২০১২। এ উপলক্ষে গতকাল শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক্সপোর উদ্বোধন করবেন।
এক্সপোর আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন বলেন, এবারের সফটএক্সপোতে দেশী-বিদেশী ১৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে, থাকবে ৮০টির বেশি সেমিনার, টেকনিক্যাল সেশন, ওপেন সেশন, বিজনেস ম্যাচমেকিং প্রেজেন্টেশন। ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া সফটএক্সপো ২৬ তারিখে শেষ হবে।
বেসিস কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেস বেসিস সভাপতি মাহবুব জামান, মহাসচিব ফোরকান বিন কাশেম, স্পন্সরদের পক্ষ থেকে প্লাটিনাম স্পন্সর জিপি আইটির সিএফও ক্রিস্টি থেরন, গোল্ড স্পন্সর ডেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সোনিয়া বশির কবির, ব্র্যাক ব্যাংকের সিটিও নাভেদ ইকবাল এবং হুয়াইয়ের মার্কেটিং ডিরেক্টর জেরি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসিসের এবারের সফটএক্সপোর ব্যপ্তি অনেক বড়। প্রদর্শনী সাতটি ভিন্ন ভিন্ন জোনে বিভক্ত করা হয়েছে, বিজনেস সফটওয়্যার, আউটসোর্সিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ক্লাউড অ্যান্ড কমিউনিকেশন, আইটি এনাবেল্ড সার্ভিস, আইটি অ্যাডুকেশন ও ই-কমার্স জোন। এ ছাড়া ওয়ান-টু-ওয়ান বিজনেস মিটিংয়ের জন্য থাকছে বিজনেস লাউঞ্জ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সংবাদ কর্মীদের জন্য থাকবে মিডিয়া লাউঞ্জ, যেখানে থাকবে ইন্টারনেট সংযোগ, কম্পিউটার ও প্রয়োজনীয় সুবিধাদি। প্রদর্শনীতে প্রবেশের ক্ষেত্রে এবারও অনুসরণ করা হবে ভিজিটর রেজিস্ট্রেশন সিস্টেম।
বেসিস সফটএক্সপো ২০১২ সাজানো হচ্ছে বৈচিত্র্যপূর্ণ নানা কর্মসূচি দিয়ে। এতে রয়েছে নতুন নতুন বিষয়ের সংযোজন। এবারের প্রদর্শনী আগের যেকোনো সফটওয়্যার প্রদর্শনীর চেয়ে বড় এবং এতে ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সেই সঙ্গে সিবিআই-আইটিসির সহায়তায় বাস্তবায়নাধীন এনটুএফ-২ এর আওতায় নেদারল্যান্ডস, ডেনমার্ক ও যুক্তরাজ্য থেকে ৩০টি আইটি কোম্পানির প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করছেন বেসিস নেতারা। এবারের সফটএক্সপোতে ‘ভাষার মাসে বাংলা ব্লগের একটি মিলনমেলা’ শিরোনামে ব্লগারদের জন্য এবং ফ্রিল্যান্সারদের জন্য থাকছে দুটি পৃথক সম্মেলন।
এবারের প্রদর্শনীর উল্লেখযোগ্য ইভেন্টগুলো হচ্ছে— কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ, আবিষ্কারের খোঁজে , বেসিস ফ্রিল্যান্সার অব দ্য ইয়ার, আইটি জব ফেয়ার এবং অ্যাওয়ার্ড নাইট। প্রদর্শনী এলাকাকে বিজনেস সফটওয়্যার, আইটিইএস অ্যান্ড বিপিও, আইটি অ্যাডুকেশন, কমিউনিকেশন অ্যান্ড ক্লাউড, মোবাইল কনটেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং আউটসোর্সিং এ ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। এতে থাকছে সেমিনার, টেকনিক্যাল সেশন ও মুক্ত আলোচনার ওপর প্রায় ৮০টি বিভিন্ন ধরনের অনুষ্ঠান। নেটওয়ার্কিং সেশনসহ আরও নানা আয়োজন থাকছে এবারের প্রদর্শনীতে। এ ছাড়া বাড়তি সুবিধা হিসেবে থাকবে আইডিয়া ও ইনোভেশন প্লাটফরম, ইন্সপাইরেশন প্লাটফরম, বিজনেস লাউঞ্জ ও ই-কমার্স জোন।
প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজিত কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৮০০ তরুণ প্রোগ্রামার। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন ২০৮ জন প্রতিযোগী। এদের মধ্য থেকে চূড়ান্তভাবে বিজয়ীদের সফটএক্সপো অ্যাওয়ার্ড নাইটে পুরস্কৃত করা হবে। এ ছাড়া আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতায় শতাধিক নতুন আইটি উদ্ভাবন প্রদর্শন করা হবে এবং এখান থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
তরুণ প্রজন্মের সফটএক্সপো ২০১২তে প্রদর্শনীর পাশাপাশি এবার থাকছে বিশেষ আয়োজন। তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির উন্মেষ ঘটিয়ে তাদের আরও উত্সাহিত করতে থাকছে ‘আবিষ্কারের খোঁজে’। প্রায় ২০০ নতুন উদ্ভাবক নিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি হবে সফটএক্সপোতে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার ১ লাখ টাকা।
প্রোগ্রামারদের জন্য থাকবে প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ’। পিএইচপি, ডট নেট, জাভা এবং অ্যান্ড্রয়েড- এই চারটি ট্র্যাকে প্রোগ্রামিংয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছে দেশ সেরা সহস্রাধিক প্রোগ্রামার।
তরুণ প্রজন্মকে দেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ করে দেয়ার লক্ষ্যে থাকবে আইটি জব ফেয়ার। বিভিন্ন আইসিটি কোম্পানিগুলো সফটএক্সপো চলাকালীন খুঁজে নেবে তাদের পছন্দসই প্রার্থী। প্রথম দুদিন মেলা প্রাঙ্গণে আগ্রহীদের কাছ থেকে সিভি সংগ্রহ করা হবে। ইন্টারভিউ নেয়া হবে মেলার চতুর্থ দিন।
দেশের আইসিটি খাতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেয়ার জন্য সফটএক্সপোতে আয়োজন করা হবে অ্যাওয়ার্ড নাইট। দেয়া হবে ডিজিটাল চ্যাম্পিয়ন ও আজীবন সম্মাননা পুরস্কার। পুরস্কৃত করা হবে কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ ও আবিষ্কারের খোঁজের বিজয়ীদের পাশাপাশি দেশ সেরা ১০ জন ফ্রিল্যান্সারকে। এবারের মেলায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এবং করপোরেট ভিজিটরদের জন্য থাকছে বিনা মূল্যে প্রবেশের সুবিধা। এবারের সফটএক্সপোর প্লাটিনাম স্পন্সর জিপি আইটি, গোল্ড স্পন্সর ডেল, কো-স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল, ইন্টারনেট পার্টনার কিউবি, ক্লাউড ও কমিউনিকেশন জোন স্পন্সর হুয়াওয়ে এবং আউটসোর্সিং জোন স্পন্সর সিমসলিউশন, ম্যাচমেকিংয়ের সহায়তায় রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং সিবিআই নেদারল্যান্ডস। পাশাপাশি এক্সপো উপলক্ষে .িংড়ভঃবীঢ়ড়.পড়স.নফ ওয়েবসাইটে যাবতীয় তথ্য পাওয়া যাবে।